Cherreads

The Curse That Waits for Her Words

Sarat_Das_0362
7
chs / week
The average realized release rate over the past 30 days is 7 chs / week.
--
NOT RATINGS
159
Views
VIEW MORE

Chapter 1 - The Lake That Demands Memories

কিছু মানুষ থাকে,

যাদের উপস্থিতি খুব জোরে নয়—

কিন্তু তারা চলে গেলে

পৃথিবীটা অস্বাভাবিকভাবে ফাঁকা হয়ে যায়।

Ishita ঠিক তেমনই ছিল।

Anish সেটা বুঝেছিল,

কিন্তু দেরিতে।

সে সবসময় নিজেকে আড়ালে রাখত।

ক্লাসের শেষ বেঞ্চ।

চোখ নামানো ভঙ্গি।

অপ্রয়োজনীয় মানুষ হওয়ার অভ্যাস।

কেউ তাকে কখনো বলেনি—

সে গুরুত্বপূর্ণ।

আর সে নিজেও বিশ্বাস করত না।

কিন্তু Ishita কথা বলার সময়

তার চোখে তাকাত।

এই ছোট্ট ব্যাপারটাই

Anish-এর কাছে বিশাল ছিল।

সে ভাবত,

"আর একটু সময় পেলেই বলব।"

"আরেকটা উৎসব।"

"আরেকটা বিকেল।"

ভালোবাসা সে জমিয়ে রেখেছিল

আগামীকালের জন্য।

কিন্তু আগামীকাল কখনো আসেনি।

সেদিন সন্ধ্যায়

হাসিটা থেমে গিয়েছিল।

খবরটা খুব সাধারণভাবে এসেছিল—

Ishita নিখোঁজ।

শব্দ দুটো বিশ্বাসযোগ্য লাগছিল না।

নিখোঁজ?

শেষবার তাকে দেখা গিয়েছিল

শহরের বাইরে—

ওই লেকটার কাছে।

Anish প্রথমে নিশ্চুপ ছিল।

মাথা কাজ করছিল না।

তারপর হঠাৎ মনে পড়ল—

লেক।

শহরের বাইরে সেই লেকটা।

লোকজন যেটাকে ভয় পায়,

কিন্তু কারণ জানে না।

সে দৌড়াতে শুরু করল।

লেকের চারপাশে জঙ্গল।

গাছের ফাঁকে ফাঁকে অন্ধকার জমে আছে।

Anish নাম ধরে ডাকছিল—

"Ishita!"

"Ishita, please—!"

কোনো উত্তর নেই।

শুধু নিজের শ্বাসের শব্দ।

আর বুকের ভেতর

অকারণে বাড়তে থাকা ভয়।

সে জঙ্গল খুঁজল।

পাথরের আড়ালে তাকাল।

কিন্তু কোথাও সে নেই।

শেষমেশ—

সে লেকের সামনে দাঁড়াল।

জলটা শান্ত।

অস্বাভাবিক রকম শান্ত।

হঠাৎ তার মনে হলো—

এই শান্তিটা ঠিক না।

হাঁটু কাঁপছিল।

তবু সে জলে নামল।

ঠান্ডা জল পায়ের নিচে ছড়িয়ে পড়ল।

একটা অদ্ভুত অনুভূতি—

যেন জলটা তাকে চিনে।

আর তখনই—

সে তাকে দেখল।

Ishita।

জলের গভীরে।

চোখ বন্ধ।

নড়ছে না।

Anish-এর ভেতরে কিছু ভেঙে গেল।

সে ঝাঁপিয়ে পড়ল।

তাকে টেনে উপরে তুলল।

হাঁপাতে লাগল।

"শ্বাস নাও…

please শ্বাস নাও…"

কোনো সাড়া নেই।

তার হাত-পা কাঁপছিল।

চোখ দিয়ে জল পড়ছিল।

সে কাঁদছিল না শুধু—

সে ভেঙে পড়ছিল।

"কেন…

কেন সবসময় দেরি হয়ে যায়?"

তার গলা ভেঙে গেল।

"আমি শুধু আর একবার—

তোমাকে হাসতে দেখতে চেয়েছিলাম…"

হাত কাঁপতে কাঁপতে

সে Ishita-র কপালে মাথা ঠেকাল।

"আমি তোমাকে বলতে চেয়েছিলাম…"

"আমি তোমাকে ভালোবাসি…"

শব্দগুলো বাতাসে হারিয়ে গেল।

"কেন বলিনি আমি?"

"কেন আমি এত ভয় পেয়েছিলাম?"

তার চিৎকারটা

লেকের জলে ডুবে গেল।

আর ঠিক তখনই—

সব অন্ধকার।

Anish যখন চোখ খুলল,

সে আর পৃথিবীতে নেই।

একটা জায়গা—

যার কোনো দেয়াল নেই।

কোনো আকাশ নেই।

সময় থেমে আছে।

একটা কণ্ঠ ভেসে এল—

গভীর, শান্ত, ভয়ংকরভাবে নিরাবেগ।

"তোমার কষ্টটা

আমি দেখতে পাচ্ছি।"

Anish কাঁপা গলায় বলল,

"আমি কোথায়?"

"এমন জায়গায়,"

কণ্ঠটা বলল,

"যেখানে ইচ্ছা শোনা হয়।"

"Ichha?"

তার চোখে জল।

"তুমি কি কাউকে

মৃত্যুর হাত থেকে

ফিরিয়ে আনতে পারো?"

এক মুহূর্ত নীরবতা।

"হ্যাঁ।"

"Ishita,"

সে ফিসফিস করল।

"please তাকে বাঁচাও।"

"বাঁচাতে পারি।"

"কিন্তু এর মূল্য আছে।"

"যা চাও নাও,"

Anish বলল।

"কিন্তু তাকে বাঁচাও।"

"এই ইচ্ছার মূল্য একটা curse।"

শব্দটা ভারী।

"তুমি Ishita-কে ভুলে যাবে।"

"তার সাথে কাটানো

সব স্মৃতি।"

Anish শ্বাস নিল না।

"কিন্তু সে বেঁচে থাকবে?"

"হ্যাঁ।"

আর কিছু ভাবল না সে।

"আমি রাজি।"